ব্যবহারের শর্তাবলি
সর্বশেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬
১. সেবার ধরন
kira খুলনা শহরের খালি বাসার তথ্য এক জায়গায় দেখানোর একটা প্ল্যাটফর্ম। আমরা নিজেরা বাসা ভাড়া দিই না, আর বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে কোনো চুক্তির পক্ষ নই।
২. একাউন্ট ও ভেরিফিকেশন
একাউন্ট খুলতে একটা সচল বাংলাদেশি মোবাইল নম্বর লাগবে, যা OTP দিয়ে যাচাই করা হয়। একটা নম্বর দিয়ে একটাই একাউন্ট খোলা যাবে।
নিজের একাউন্টের নিরাপত্তার দায়িত্ব আপনার। অন্যের নম্বর দিয়ে একাউন্ট খোলা নিষেধ।
৩. আনলক ও পেমেন্ট
ভেরিফাই করা প্রতিটা নতুন একাউন্ট ১টি বাসা ফ্রিতে আনলক করতে পারে। এরপর প্রতিটা বাসার হোল্ডিং নম্বর ও বাড়িওয়ালার ফোন নম্বর দেখতে ৳২০ দিতে হবে, যা bKash দিয়ে নেওয়া হয়।
একবার আনলক করা বাসার তথ্য আপনার একাউন্টে সবসময় দেখা যাবে, সেজন্য আবার টাকা দিতে হবে না।
আনলক করার পর যদি দেখা যায় বাসাটা আগেই ভাড়া হয়ে গেছে বা তথ্য ভুল, তাহলে আনলকের ৭ দিনের মধ্যে যোগাযোগ পেজ থেকে জানান। যাচাই করে সত্যি হলে আপনার একাউন্টে একটা ফ্রি আনলক ফেরত দেওয়া হবে।
৪. বাড়িওয়ালাদের দায়িত্ব
টু-লেট দেওয়ার সময় সঠিক এলাকা, ভাড়া, রুম, ফ্লোর, হোল্ডিং নম্বর আর নিজের ফোন নম্বর দিতে হবে।
বিজ্ঞাপন ২১ দিন চালু থাকে। বাসা ভাড়া হয়ে গেলে দ্রুত "ভাড়া হয়ে গেছে" চিহ্নিত করতে হবে, যাতে ভাড়াটিয়ারা অকারণে আনলক না করেন।
ভুয়া বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিলে বিজ্ঞাপন সরিয়ে একাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে।
৫. ভাড়াটিয়াদের দায়িত্ব
আনলক করে পাওয়া ফোন নম্বর শুধু বাসা ভাড়ার কাজে ব্যবহার করবেন। বিরক্ত করা, অন্য কাউকে নম্বর দেওয়া বা বিক্রি করা নিষেধ।
বাসা দেখতে যাওয়ার আগে ও অগ্রিম টাকা দেওয়ার আগে নিজে সব কাগজপত্র যাচাই করে নেবেন।
রিভিউ শুধু নিজের অভিজ্ঞতা থেকে দেবেন। মিথ্যা রিভিউ বা রিপোর্ট দিলে একাউন্ট বন্ধ হতে পারে।
৬. দায়বদ্ধতার সীমা
বাড়িওয়ালাদের দেওয়া তথ্য আমরা যতটা সম্ভব যাচাই করি, কিন্তু সব তথ্যের শতভাগ নির্ভুলতার নিশ্চয়তা দিতে পারি না। ভাড়া নিয়ে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে কোনো বিরোধ হলে kira দায়ী থাকবে না।
৭. শর্ত পরিবর্তন
প্রয়োজনে আমরা এই শর্তাবলি বদলাতে পারি। বড় কোনো পরিবর্তন হলে সাইটে বা SMS এ জানিয়ে দেওয়া হবে।