খুলনায় বাসা খোঁজা সহজ করতেই kira
টু-লেট খুঁজতে দুপুরের রোদে এক গলি থেকে আরেক গলি ঘোরা, দেয়ালে সাঁটা কাগজ থেকে নম্বর টুকে নেওয়া, আর ফোন করে শোনা "ভাড়া হয়ে গেছে"। এই ঝামেলা কমাতেই আমরা kira বানিয়েছি।
শুধু খুলনার জন্য
আমরা পুরো দেশ না, শুধু খুলনা শহর নিয়ে কাজ করি। তাই প্রতিটা এলাকা আলাদা করে খোঁজা যায়, আর তথ্যগুলো কাছ থেকে দেখা।
বাড়িওয়ালার নিরাপত্তা
হোল্ডিং নম্বর আর ফোন নম্বর সবার সামনে খোলা থাকে না। শুধু OTP দিয়ে ভেরিফাই করা মানুষই এগুলো দেখতে পান।
দালাল ছাড়া সরাসরি
আনলক করলেই সরাসরি বাড়িওয়ালার নম্বর পাবেন। মাঝে কোনো দালাল বা বাড়তি কমিশন নেই।
কেন আনলক করতে হয়?
সব তথ্য খোলা রাখলে বাড়িওয়ালাদের কাছে সারাদিন অচেনা কল আসে, অনেকে বিরক্ত হয়ে টু-লেট দেওয়াই বন্ধ করে দেন। তাই এলাকা, রোড, ছবি, ভাড়া, ফ্লোর, রুম সংখ্যা আর ফ্যামিলি না ব্যাচেলর, এগুলো সবাই দেখতে পান। কিন্তু সঠিক হোল্ডিং নম্বর আর ফোন নম্বর দেখতে হলে আনলক করতে হয়।
ফোন নম্বর ভেরিফাই করলেই প্রথম ১টি বাসা ফ্রিতে আনলক করা যায়। এরপর প্রতিটা বাসার জন্য ৳২০। এই টাকা দিয়েই আমরা সাইট চালাই আর তথ্যগুলো যাচাই করি।
আমরা কারা
kira খুলনার সফটওয়্যার প্রতিষ্ঠান LogicArray এর একটা উদ্যোগ। আমরা খুলনাতেই থাকি, এখানকার এলাকাগুলো চিনি, আর জানি বাসা খুঁজতে কতটা ঝামেলা হয়। তাই শুধু খুলনা শহর নিয়েই কাজ করছি।
বাসা খুঁজছেন?
আপনার পছন্দের এলাকায় এখনই খালি বাসাগুলো দেখুন।